ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাংগামাটির বরকলে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৩১ বার পঠিত

রাংগামাটি প্রতিনিধি (মোঃ তারিকুল ইসলাম) রাঙামাটির লংগদু ও বরকল উপজেলা সীমান্ত এলাকায় দুর্বৃত্তের গুলিতে লক্ষী কুমার চাকমা (৪৫) নামের একজন নিহত হয়েছে। নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউ।

বৃহস্পতিবার (১২ মে ) রাত ১টা ৪৫ মিনিটে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত লক্ষী কুমার চাকমা বরকল উপজেলার সুবলং এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের শিলছড়ি (উখছড়ি) এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা লক্ষী কুমার চাকমা পিতা সাজেক্ষ্য চাকমা নামের এক স্থানীয় ব্যক্তির বাড়িতে এসে তাকে গুলি করে হত্যা করে। লক্ষী কুমার চাকমা অতীতে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের কর্মী ছিলেন। বর্তমানে তিনি সবকিছু ছেড়ে পারিবারিক কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন বলে দাবি নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের।

সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ জ্যাতি চাকমা জানান, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে লক্ষী কুমার চাকমা পিতা সাজেক্ষ্য চাকমা, নামে একব্যক্তিকে উকছড়ি গ্রামে গুলি করে হত্যা করা হয়েছে। বিষয়টি আমি সকালে জানতে পারি। সে গত ৬-৭ বছর আগে ইউপিডিএফ এর রাজনীতি থেকে বেড়িয়ে আসে। এখন সে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত আছে কিনা তা আমার জানা নেই। কেনো এবং কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা বলতে পারছি না।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, মরদেহটি উদ্ধারে বরকল পুলিশ ঘটনাস্থলে রওনা করেছে। তারা ফিরে আসলে পরে বিস্তারিত জানা যাবে। রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহমুদা আক্তার জানিয়েছেন, ‘নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউই। লাশের পোস্টমর্টেম শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102