ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাংগামাটি জেলা পরিষদের মাসিক সভায় চেয়ারম্যান, অংসুইপ্রুর আহবান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৪৫ বার পঠিত

রাংগামাটি প্রতিনিধিঃ- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা সোমবার সকালে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বলেন, জেলার উন্নয়ন কাজের গতিশীলতা বাড়াতে হস্তান্তরিত বিভাগগুলোকে জেলা পরিষদের সাথে আরও সমন্বয় বাড়াতে হবে। জাতীয় এবং স্থানীয় প্রকল্প বাস্তবায়নে জেলা পরিষদকে নিবিড়ভাবে সম্পৃক্ত করা না গেলে উন্নয়ন কাজে সমন্বয়হীনতা সৃষ্টি হবে। তিনি উন্নয়ন কাজ বাস্তবায়নে যে সমস্ত বিভাগের আন্তরিকতা এবং অংশগ্রহণের অভাব রয়েছে সেগুলি কাটিয়ে উঠে এলাকার সার্বিক কল্যাণে কাজ করার আহ্বান জানান।

পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য ঝর্ণা খীসা, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য নিউচিং মারমা, সদস্য ইলিপন চাকমা, সদস্য প্রিয় নন্দ চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য মোঃ আব্দুর রহিম, সদস্য মোসাম্মৎ আছমা বেগম, নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মোহাঃ শিবলী নোমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আরেফিন আজিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তপন কুমার পাল, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: বরুন কুমার দত্ত, সমাজসেবা বিভাগের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহজাহান, জেলা সমবায় কর্মকর্তা ইউসুফ হাসান চৌধুরী, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা: এমরান হোসেন চৌধুরী, স্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী মোঃ অলিউর রহমান, তুলা উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদ হাসান, পর্যটন হলিডে কমপ্লেক্সের নির্বাহী কর্মকর্তা মোঃ সোয়েব, হাস প্রজনন খামারের উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আবু তাহের, ক্ষুদ্র নৃগোষ্টির সাংস্কৃতিক ইনষ্টিটিউট এর কালচারার অফিসার শোভিত চাকমা, সরকারী মুরগী প্রজনন ও উন্নয়ন খামার এর ব্যবস্থাপক ডা. পলি রাণী ঘোষ, সহকারী ব্যবস্থাপক বিসিক মোঃ ইসমাইল হোসেন, জেলা ক্রীড়া অফিসার মো: আফাজ উদ্দীন, সরকারি গণগ্রন্থাগার সহকারী পরিচালক সুনীলময় চাকমা, পিগ ফার্মের সিনিয়র সহকারী পরিচালক কুসুম চাকমা, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র এর উপপরিচালক ডা: তুষার কান্তি চাকমা, জেলা ভেটেনারী হাসপাতাল ভেটেনারী অফিসার ডা: মো: নাজমুল হক, টিভিআই এর প্রতিনিধি সহকারি শিক্ষক মোঃ সাব্বির আলম, পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরী ও প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা উপস্থিত ছিলেন।

হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি তুলে ধরেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102