ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাক্ষসী মমতা শক্তি দিয়ে আমাকে চুপ করাতে চাইছেন : কঙ্গনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

টুইটারে কঙ্গনাকে সাসপেন্ড করা হলেও বিস্ফোরক মন্তব্য যেন থামছেই না। এবার ইনস্টাগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করেছেন কঙ্গনা। মমতাকে সরাসরি ‘রাক্ষসী’ বলে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছেন এই অভিনেত্রী।

বিজেপির হারের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছেন অভিনেত্রী। বৃহস্পতিবার থেকেই মমতা বন্দ্যোপাধ্য়ায়কে লক্ষ্য করে একের পর এক পোস্ট করে চলেছেন তিনি। প্রথমে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে পোস্ট করতে থাকেন। এরপর শুক্রবার ইনস্টা-স্টোরিতে দেখা যায় তার বিরুদ্ধে করা এফআইআরের কপি। ছবি পোস্ট করে কঙ্গনা লিখেছেন ‘রক্তখেকো রাক্ষসী মমতা, তিনি তার শক্তি দিয়ে আমায় চুপ করাতে চাইছেন’।

এর আগে টুইটারে কঙ্গনা লিখেছিলেন, ‘বাংলাদেশ আর রোহিঙ্গারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি। যা অবস্থা, বাংলায় আর হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা নেই। ভালো আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে’।

এদিকে মুখ্যমন্ত্রীকে আবারও আক্রমণ করায় সর্বত্র নিন্দার ঝড় উঠেছে। কঙ্গনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত। গত বৃহস্পতিবার বিধাননগর থানায় সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তিনি। সেই ছবিই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আপডেট করেন কঙ্গনা।

কঙ্গনার এ ধরনের পোস্ট পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক অশান্তি বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন অভিনেত্রীর কাছ থেকে এটা আশা করা যায় না বলে মন্তব্য করেছেন তৃণমূলের একাংশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102