ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত

রাঙামাটিতে অগ্নিকান্ডে ১৩টি দোকান ও ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার ভোরে শহরের কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে তিনজন আহত হয়। ক্ষতিগ্রস্তরা বলছেন এ অগ্নিকাণ্ডে প্রায় এক কোটির টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকায় একটি দোকানে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও বসতঘরে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রা ছুটে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে খবর দেওয়া হয় রাঙামাটি ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা। সবার যৌথ উদ্যোগে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু এর আগেই আগুনে ১৩টি দোকান ও ২টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. রফিকুজ্জামান বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে। স্থানীয়দের মধ্যে ৩ জন আহত হয়েছে বলে শুনেছি। তবে ফায়ার সার্ভিস কর্মীরা সবাই অক্ষত আছে। আগুন ভয়াবহ ভাবে ছড়িয়ে যাওয়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102