ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ২৮ বার পঠিত

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় মো. সবুজ মিয়া (২৫) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি ইউনিয়নের দেপ্পোছড়ি এলাকায় আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত রতন দাশ (৪৫) ও পিয়াস উদ্দিন (২৩) বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে একটি সবজি বহনকারী মিনি ট্রাক রাঙামাটির সাপছড়ি ইউনিয়নের দেপ্পোছড়ি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি উল্টে সাপছড়ি পাহাড়ি খাদে প্রায় ২০০ ফুট নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক সবুজের। নিহতের বাড়ী শহরের আপার রাঙামাটি রিজাভ মুখ এলাকায়।

খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মৃত সবুজের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102