রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে জেএসএস এমএন লারমা দলের কমান্ডার বিশ্ব চাকমা ওরফে যুদ্ধ চাকমা নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে বাঘাইছড়ির বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রতিদিন রাতে যুদ্ধ চাকমার নেতৃত্বে এলাকায় সামরিক টহল দিত একদল সশস্ত্র সন্ত্রাসী। মঙ্গলবার রাতে সশস্ত্র অবস্থায় তাকে গুলি করে এক দুর্বৃত্ত। দলের একটি সূত্র জানায়, ঘাতক তারই সহকর্মী সুজন চাকমা। হত্যা শেষে যুদ্ধ চাকমার কাছে থাকা সাব মেশিন গান, একে-৪ রাইফেল, থ্রি-টু পিস্তল এবং ২শ’ ৫৭ রাউন্ড গোলাবারুদ নিয়ে সুজন পালিয়ে যায় বলেও জানোনো হয়।
নিহত যুদ্ধ চাকমা চার বছর আগে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস থেকে জেএসএস এমএন লারমা দলে যোগ দেয়। পরবর্তীতে তাকে সংগঠনটির বাবুপাড়া এলাকার সামরিক কমান্ডারের দায়িত্ব দেওয়া হয় ।