ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে পিকনিকের বাস উল্টে আহত ১৩

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৩ বার পঠিত

রাঙ্গামাটির কাপ্তাইয়ে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে ১৩ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ব্যাঙছড়ি মুসলিম পাড়া এলাকায় স্টিল ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বাসে ৪০-৪৩ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাদের কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কাপ্তাই নৌবাহিনী হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ওমর ফারুক রনি জানান, সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102