ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে একদিনে ফুল বিক্রি ছাড়িয়েছে কোটি টাকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৩ বার পঠিত

সৌন্দর্য, ভালোবাসা আর শ্রদ্ধার প্রতীক ফুল, বাণিজ্যেও যোগ করেছে নতুন মাত্রা। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শুধু রাজধানীর শাহবাগের ফুল ব্যবসায়ীদের বেচাকেনা ছাড়িয়েছে কোটি টাকা। এবার বিশ্বপরিস্থিতি ও উৎপাদন ব্যয় বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সব ধরনের ফুলের দাম। তারপারও ভাষা শহীদদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার এই ফুলের চাহিদা কমেনি একটুও।

কেউ ব্যস্ত শ্রদ্ধাঞ্জলি ও ফুলের তোড়া তৈরির কাজে, আবার কেউ বেচা-বিক্রিতে। সোমবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর শাহবাগের ফুল ব্যবসায়ীদের এমন ব্যস্ততা ছিল আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসকে ঘিরেই। ফুলের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক নেতাকর্মী ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িতদের উপস্থিতি ছিল একটু বেশি। সঙ্গে ছিল অতিরিক্ত দামের অভিযোগ।

ফুল কিনতে আসা একজন ক্রেতা বলেন, আমার নির্দিষ্ট কোনো বাজেট নেই। যেটা পছন্দ হবে সেটা যে দামই হউক সেটাই নিবো। আরেকজন ক্রেতা জানান, গত বছরের তুলনায় এবার ফুলের দাম বেশি।

উচ্চমূল্যের কথা স্বীকার করলেন বিক্রেতারা জানালেন, গেল কয়েক বছরের তুলনায় এবার ফুলের চাহিদা কিছুটা বেড়েছে।

তারা বলেন, আমরা এগুলো বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করি। ভারত, চীন, থাইল্যান্ডের পাশাপাশি বাংলাদেশের মধ্যে টাঙ্গাইল, যশোর, চুয়াডাঙ্গা, চট্টগ্রাম থেকে আমরা ফুল আনি।

আরেকজন বিক্রেতা জানান, আমরা অনেক ক্ষতির মুখে পড়েছি, বাগানের মালিকরাও ক্ষতিতে পড়েছে। এবার ফুলের দাম বেশি, আলহামদুলিল্লাহ ফুলের চাহিদাও বেশি।

শুধু রাজধানী ঢাকা নয়, বিশেষ দিবস কেন্দ্র করে ফুলের বাজার বেশ জমজমাট ছিল সারাদেশেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102