ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে এক কিশোরের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ৫৫ বার পঠিত

ঢাকার সবুজবাগে নবম শ্রেণির এক ছাত্র ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার (৭ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃত সেই ছাত্রের নাম দীপঙ্কর বড়ুয়া (১৪)। সে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার মাছ বিক্রেতা সবুজ বড়ুয়ার ছেলে।

মৃতের স্বজনরা জানায়, দীপঙ্কর বড়ুয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে তার বাবা সবুজ বড়ুয়া তাকে প্রথমে স্থানীয় মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দীপঙ্কর বড়ুয়াকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, এ ঘটনার দুই দিন আগে তার মা লেখাপড়ার জন্য একটু বকাবকি করেছিল সে কারণেই অভিমান করে আত্মহত্যা করেছে না কি অন্য কোনো কারণ আছে কিনা বলতে পারেনি স্বজনরা
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102