ads
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে ‘ক্যাট র‌্যাম্প শো’ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬২ বার পঠিত

রাজধানীর যমুনা ফিউচার পার্কে ‘ক্যাট র‌্যাম্প শো’ অনুষ্ঠিত হয়েছে। নর্থ কোর্টের নবাব হলে এই আয়োজন করা হয়। শুক্রবার বিকাল ৩টা থেকে রাত পর্যন্ত চলে এই শো।

বনরক্ষা ও পশুখাদ্য নিশ্চিতকরণে মানুষ ও পশুপ্রেমীদের মাঝে সখ্য গড়ে তুলতে এই আয়োজন করা হয়েছে বলে জানায় আয়োজক সংগঠন। এই ‘ক্যাট র‌্যাম্প শো’তে’ বিপুলসংখ্যক বিড়ালপ্রেমী অংশ নেন। এই শোর আয়োজন করে বাংলাদেশ পেট ফেডারেশন।

আয়োজক সংগঠনের ‘প্রধান সমন্বয়কারী এবং রসায়নবিদ ও পোষ্যপ্রেমী’ মো. আলমগীর জানান, এই ‘ক্যাট র‌্যাম্প শো’ স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। কেননা, এই শোতে প্রাণীদের উপকারিতা সম্পর্কে সচেতনতা করা হবে। যাতে করে সবার মাঝে ভালোবাসা বৃদ্ধি পায়। একই সঙ্গে পশুদের প্রতি সহিংসতা, নির্যাতন রোধে তারা কাজ করেন, সে ব্যাপারে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়।

তিনি বলেন, ‘ক্যাট র‌্যাম্প শো’তে’ পোষ্যপ্রেমী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছে। কেউ অংশগ্রহণকারী হিসাবে, কেউবা পর্যবেক্ষক ও সহযোগী হিসাবে। অংশগ্রহণকারীদের সার্বিক কার্যক্রম পর্যালোচনায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে বলে জানান এই পোষ্যপ্রেমী সংগঠক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102