ads
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে গৃহবধূকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৫৪ বার পঠিত

রাজধানীতে এক গৃহবধূকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (২১ এপ্রিল) ভোরে হাজারীবাগের রায়েরবাজার টিলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম সাজেদা আক্তার (১৮) এবং অভিযুক্ত স্বামীর নাম মোহাম্মদ টিটু মিয়া। অচেতন অবস্থায় সাজেদাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছে টিটু মিয়া।

সাজেদার গ্রামের বাড়ি বরিশালে। তিনি স্বামীর সঙ্গে হাজারীবাগের রায়েরবাজার টিলাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহত সাজেদা আক্তারের পরিবারের অভিযোগ, টিটুর সঙ্গে এক বছর আগে সাজেদার বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই যৌতুকের জন্য তাকে চাপ দেয়া শুরু করেন স্বামী। যৌতুকের জন্য বিভিন্ন সময় টিটু তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। সবশেষ সাজেদাকে টিটু তার বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা যৌতুক এনে দিতে বলেন। এই নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আজ সেহরির পরে সবাই ঘুমিয়ে গেলে নিজ ঘরে বালিশচাপা দিয়ে সাজেদাকে হত্যা করেন টিটু। এরপর তিনি পালিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া সাজেদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102