ads
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে চাঁদাবাজি করতে গিয়ে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১১৭ বার পঠিত

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজি করতে গিয়ে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার হয়েছেন। শনিবার রাতে তাদের আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে ৪ জনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মোহাম্মদপুর থানায় চাঁদাবাজির মামলা করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-ঢাকা মহানগর উত্তর ১০০ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বাবু ওরফে ভাঙ্গারি বাবু (৩২) ও কবীর ওরফে দাঁতভাঙা কবির (৩০)।

এজাহারে ওঠে আসে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার বি-ব্লকে অভিজিৎ কুমার সেনগুপ্ত (৬০) নামের এক ব্যবসায়ী তার বাড়িতে ইলেকট্রিক কাজ করাচ্ছিলেন।

এ সময় বাবু ওরফে ভাঙ্গারি বাবু ও কবির ওরফে দাঁতভাঙা কবিরসহ ৫-৬ জন ওই ব্যবসায়ীর বাসায় এসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে ইলেকট্রিক মিস্ত্রিদের মারধর করে। এ সময় তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাড়ির মালিকসহ মিস্ত্রিদের হুমকি দিয়ে যায়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, একটি চাঁদাবাজি মামলা হয়েছে। জড়িত দুজনকে আমরা আদালতে পাঠিয়েছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102