ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে চিকিৎসকের অর্ধগলিত মরদেহ, দরজা ভেঙে উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৪৯ বার পঠিত

শনিবার (১৬ অক্টোবর) রাতে পুলিশ নিকুঞ্জ-২-এর ১৫ নম্বর সড়কের ৮ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) রাসেল পারভেজ জানান, বাড়িটির ৮ তলায় ফ্ল্যাটের একটি কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ারা থানায় খবর দেয়। এরপর রাতেই ওই বাসায় গিয়ে রুমের দরজা ভেঙে খাটে শোয়া অবস্থায় জয়দেব কুমার দাস নামে চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সিআইডির ক্রাইম সিনও ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

তিনি জানান, ওই চিকিৎসকের বাড়ি দিনাজপুর পার্বতীপুর উপজেলায়। তার বাবার নাম দিলীপ চন্দ্র দাস। সিলেট ওসমানি মেডিকেল থেকে সদ্য ডাক্তারি পাস করেছেন তিনি। ৪-৫ দিন আগেই তিনি ওই বাসায় ভাড়া উঠেছিলেন। ফ্ল্যাটটিতে দুজন মিলে থাকতেন। অপরজনও চিকিৎসক। তিনি পূজার ছুটিতে বাড়ি গিয়েছিলেন। এ সময় একাই ছিলেন জয়দেব।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, তার বাম হাতে ক্যানোলা করা ছিল। এ ছাড়া আরেক হাতে একটা সিরিঞ্জ ছিল। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন তিনি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এর আগে গত ৯ অক্টোবর বিকেলে নিকুঞ্জ-২, রোড নম্বর-৩, ২৬ নম্বর বাড়ির ছয়তলা থেকে মাহফুজা আক্তার (২৫) নামে এক চিকিৎসকের লাশ উদ্ধার করে পুলিশ। ২০১৯ সালে ময়মনসিংহ মেডিকেল থেকে এমবিবিএস পাস করেছিলেন তিনি। এরপর সে টঙ্গীতে একটি গার্মেন্টসের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি এফসিপিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছিল পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102