ads
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ৫৬ বার পঠিত

সোমবার (২৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে বেইলি রোড সার্কিট হাউজ মসজিদের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি দিনাজপুর পার্বতীপুর উপজেলার। বাবার নাম মেহেরাব হোসেন। তিনি তেজগাঁও রেলস্টেশন সংলগ্ন ডিমের আড়তে থাকতেন।

ভ্যানগাড়ির মালিক ফিরোজ আহমেদ জানান, ভোরে নুরে আলম ও তুহিন তেজগাঁও আড়ত থেকে দুটি ভ্যানে করে ডিম নিয়ে নারায়ণগঞ্জের খোলামোড়ায় যাচ্ছিলেন। পথে বেইলি রোডে পেছন থেকে সিমেন্ট কোম্পানির একটি খালি ট্রাক দুটি ভ্যানকেই সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরে আলমকে মৃত ঘোষণা করেন। তুহিন দুই পায়ে আঘাত পেয়েছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মুহাইমিনুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102