রাজধানীর খিলক্ষেত খা পাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাকলাইন জানান, সকালে বিমানবন্দর গামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, নিহত ব্যক্তির নাম পরিচয় সনাক্ত করা যায়নি। মৃতদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।