ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৫১ বার পঠিত

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর একটার দিকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে মগবাজার রেলগেট এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করি। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি কমলাপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিল। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত খোঁজ নেওয়ার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ক্রাইমসিনকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102