ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে তিন বাসে আগুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৭২ বার পঠিত

রাজধানীর কাকরাইল মোড়ে ও মালিবাগ ফ্লাইওভারে বলাকা পরিবহনের বাসে এবং কমলাপুরে বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে এসব বাসে আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের নিচের রাস্তায় পুলিশের ব্যারিকেড আর বিএনপির কর্মীদের সংঘর্ষের কারণে বলাকা পরিবহনের একটি বাস ফ্লাইওভারের ওপর দিয়ে রামপুরা সড়ক হয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু মৌচাক মোড়ের ঠিক ওপরেই লাঠি হাতে একদল যুবক বাসের গতিরোধ করে ভাঙচুর শুরু করেন। এ সময় আতঙ্কিত যাত্রীরা বাস থেকে হুড়োহুড়ি করে নেমে যায়। একপর্যায়ে ওই যুবকরা বাসটিতে আগুন ধরিয়ে দেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিকেলে মৌচাক ফ্লাইওভারে বলাকা বাসে ও কমলাপুরে বিআরটিসি বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাস দুটি পুরোপুরি পুড়ে গেছে।

ডিএমপির রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, বিকেলে ৫টা ২০ মিনিটের দিকে কাকরাইল মোড়ে একটি বাসে আগুনের ঘটনা শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। তবে কে বা কারা আগুন দিয়েছে সেই তথ্য জানাতে পারেননি তিনি।

এর আগে দুপুরে পুলিশি বাধায় বিএনপির নয়াপল্টনের মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পুলিশের ধাওয়া খেয়ে দলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিএনপি-পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মী ও পুলিশ এবং সাংবাদিকরা আহত হন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দাবি, ৪১ পুলিশ সদস্য আহত হয়েছেন ও একজন মারা গেছেন। এছাড়া বিকেল ৩টা ৩৯ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ডিএমপির মিডিয়া সেল দাবি করে, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপি-জামায়াত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102