ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে প্রতিপক্ষের হামলায় কলেজছাত্র নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৪৮ বার পঠিত

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় ঝামেলা মেটানোর কথা বলে ডেকে এনে প্রতিপক্ষ দল হামলা করে রাকিবুল ইসলাম রাতুল (১৯) নামে এক কলেজছাত্রকে। তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।

সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সেখানে রাতুলের মৃত্যু হয়েছে।
বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামাল উদ্দিন। তিনি বলেন, রাত সোয়া ১২টার দিকে আহত অবস্থায় ঢামেকে আসা রাতুলের মৃত্যু হয়। জানা গেছে, আগের এক মারামারির ঘটনা মীমাংসার জন্য প্রতিপক্ষ দল তাকে ডেকে নিয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যারা ঘটনায় জড়িত, তাদের আটক করতে পুলিশ কাজ করছে।

এর আগে মুগদা মান্ডা প্রথম গলি এলাকায় রাতুলের ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। পরে আহত অবস্থায় রাতুলকে প্রথমে মুগদা হাসপাতালে নেওয়া হয়। মাথায় আঘাতের কারণে সেখানে রাতুলের অবস্থা অবনতি হয়। পরে তাকে ঢামেকে রেফার করেন চিকিৎসকরা।

মুগদা মানিকদী এলাকার আজিজ স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিলেন রাতুল। তিনি পরিবারের সঙ্গে খিলগাঁও ত্রিমোহনী এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম আতিকুর রহমান।

ঘটনার ব্যাপারে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম খান জানান, রোববার ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় হীরা-সজীব গ্রুপের সঙ্গে রাতুলদের হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঝামেলা মেটাতে রাতুলকে ডেকে মান্ডা প্রথম গলি এলাকায় নিয়ে যান হীরা ও সজীব। সেখানেই রাতুলের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102