ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে ফ্যানে ঝুলে কলেজছাত্রীর মৃত্যু!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৫৪ বার পঠিত

রাজধানীর উত্তর শাহজাহানপুর এলাকার একটি বাসায় অর্পা হাসান (২০) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৯ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উত্তর শাহজাহানপুর আমতলা মসজিদ সংলগ্ন ৩৭৯ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর দেড়টায় মৃত ঘোষণা করেন।

নোয়াখালী চাটখিল উপজেলার হাসান ইমামের মেয়ে অর্পা। গত দুবছর আগে বাবা-মায়ের মধ্যে তালাক হয়ে গেলে সে মা রুপা আহমেদের সাথে থাকত।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া মা রুপা আহমেদ জানান, তেজগাঁও ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সাইন্স বিভাগের ২য় বর্ষের ছাত্রী ছিল সে।

আজ দুপুর ১২টার কিছু সময় আগে তিনি বাজার করতে বাইরে যান। একটু পর বাসায় ফিরে অর্পার রুমের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। তখন তাকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি।

পরে রুমের দরজা ভেঙে তাকে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া দেখতে পান বলে দাবি করেন তিনি।

তখন তাকে উদ্ধার করে স্থানীয় আল বারাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি দেখে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, গত তিনমাস আগেও সে ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে আইসিইউতে ভর্তি ছিল। সবশেষ গত পরশুদিনও সে আবারও ঘুমের ওষুধ খায়। তখন তাকে ঢাকা মেডিকেল থেকে স্টোমাক ওয়াশ করানো হয়েছিল। সে খুব রাগী ও জেদি ছিল। কী কারণে এমন ঘটনা ঘটাত, সে বিষয়ে কিছু জানাতে পারেনি মা রুপা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি শাহজাহানপুর থানা পুলিশকে জানানো হয়েছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102