ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে ফ্ল্যাটে মিলল গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৬১ বার পঠিত

রাজধানীর ডেমরায় রাশি আক্তার (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টায় সারুলিয়া পশ্চিম টেংরার মৃত হাজী সিরাজ মিয়ার বাড়ির নিচতলার সাবলেট ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) নূরে আলম সিদ্দীকি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাশি আক্তারের স্বামী মো. জুনায়েদ (৩৬) পলাতক রয়েছেন।

পুলিশের ধারণা, রাশি আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী পালিয়েছেন। কারণ ওই গৃহবধূর রুমের দরজা বাইরে থেকে তালা দেয়া ছিল এবং রুমের পাশেই দরজার তালার চাবি রাখা ছিল।

রাশি আক্তার নোয়াখালীর মাইজদি থানার পাখিয়া কিশোরগঞ্জ গ্রামের আব্দুস সালামের মেয়ে। পলাতক জুনায়েদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মছলন্দপুর গ্রামে।

ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন রাশির ভাই রাসেল। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102