ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে বাসচাপায় প্রাণ গেল সাইকেল আরোহীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৫০ বার পঠিত

রাজধানীর মোহাম্মদপুরে স্বাধীন পরিবহণের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এক সাইকেল আরোহীর।

শনিবার রাত সাড়ে ১১টায় বসিলা ব্রিজের পাশে বাসটি সাইকেল আরোহীকে পিছন থেকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

নিহতের নাম দেলোয়ার হোসেন পাটোয়ারী। তার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায়। তার বাবা মৃত ইয়াসিন পাটোয়ারী।

স্থানীয় বাসিন্দা জাকির হোসেন জানান, একজন লোক সাইকেল চালিয়ে বসিলা ব্রিজ থেকে নেমে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ের দিকে যাচ্ছিল। হঠাৎ করে পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি স্বাধীন পরিবহণের বাস লোকটিকে চাপা দিয়ে চলে যায়। আমরা দৌঁড়ে গিয়ে দেখি লোকটিকে বাসচাপা দিয়ে চলে গেছে। তখন আমরা থানায় ফোন দিলে হাজারীবাগ থানা থেকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

হাজারীবাগ থানার এসআই জাহান-ই-আলম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। লাশের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছি। আপাতত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102