ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে বাসার সামনে খুন হলেন যুবক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৫২ বার পঠিত

ঢাকার সূত্রাপুর ধোলাইখালের রুকুনপুরে ছুরিকাঘাত করে জাবেদ আলী (৩৬) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। রবিবার (১৭ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত জাবেদ পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

জাবেদ আলীর মামা মো. আজিম জানান, তারা রোকনপুর পাঁচ ভাই ঘাট লেনে থাকেন।

রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে কয়েকজন যুবক এসে তাদের খবর দেন টায়ার পট্টি গলিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন জাবেদ। তখন তিনি সেখানে গিয়ে আহত অবস্থায় জাবেদকে দেখতে পান। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আ. আউয়াল বলেন, রাতে জাবেদ বাসার সামনেই রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। দেখতে পেয়ে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান। তার কিছুটা মানসিক সমস্যা ছিল। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা এখনও জানা যায়নি। বিস্তারিত তদন্ত চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102