ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে বাসের ধাক্কায় পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৫২ বার পঠিত

রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফারুক মিয়া (৫৬) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মী ছিলেন।

শুক্রবার (২৫ মার্চ) সকাল এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করে।

পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) মহসিন হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফারুক ব্যক্তি দক্ষিণ সিটিকর্পোরেশনের পরিচ্ছন্নকর্মী ছিল। সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সংলগ্ন রাস্তা ঝাড়ুর দেওয়ার সময় স্বদেশ পরিবহনের একটি বাস ফারুক মিয়াকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হয় সে। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এসআই আরও জানায়, ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাসটি জব্দ করে। কিন্তু চালক পালিয়ে যায়। মরদেহ ময়নাতন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ফারুক পরিবারের সঙ্গে হাজারীবাগ গনকটুলী সিটিকলোনীতে থাকতো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102