ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই রিকশাচালকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৫৫ বার পঠিত

রাজধানীতে সকাল থেকে প্রচুর বৃষ্টি। এতে পানি জমে গেছে রাস্তায়, আর সেই জমা পানির মধ্যে পড়ে ছিল বিদ্যুতের তার। এ সময় পানির ভেতর থেকে রিকশা সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই রিকশাচালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ জুন) রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ১০ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডে এ ঘটনা ঘটেছে। মৃতরা হলেন- মো. আব্দুর রাজ্জাক (৫০) ও জিয়া (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির পানির নিচে বিদ্যুতের তার পড়ে ছিল। পানি থেকে রিকশা সরাতে গিয়ে তারা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাদের উদ্ধার করে পাশের মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে সেখান থেকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৃত আব্দুর রাজ্জাক কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলোর বারঘরিয়া গ্রামের ওহাব মিয়ার ছেলে। আর জিয়া সিরাজগঞ্জের ডেউপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

উত্তরা ১০ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ইনসাফ আলী ওসমানী বলেন, ১০ নম্বর সেক্টরসংলগ্ন বস্তি ও কিছু গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে তিনি কর্তৃপক্ষকে বিশেষ নজর দেওয়ার দাবি জানিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102