ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১ বার পঠিত

রাজধানীর আফতাবনগরে পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মেহেদী হাসান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে আফতাবনগর আড্ডার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন।
নিহত মেহেদী হাসান ময়মনসিংহ ত্রিশাল উপজেলার হেলাল উদ্দিনের ছেলে।

নিহতের খালাতো ভাই মো. জুয়েল জানান, তারা প্রায় এক মাস ধরে আড্ডার মোড় এলাকায় একটি ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করছিলেন। সকালে মেহেদী ওয়েলডিং মেশিন দিয়ে পাইলিংয়ের পাইপ ঝালাই করছিলেন। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। দেখতে পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, অবিবাহিত ছিলেন মেহেদি। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন মেজ। নির্মাণ প্রকল্পের ওখানেই থাকেন তারা।

ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102