ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে ব্যাটারি বিস্ফোরণ: বাবা-মায়ের পর এবার মেয়ের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৪৮ বার পঠিত

রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণে বাবা-মায়ের পর এবার মারা গেছেন মেয়ে আয়েশা (৫)। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিনজনে।

বুধবার সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, মাইশা নামে আরও একজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক। তার শরীরে ৪২ শতাংশ দগ্ধ হয়েছে।

এর আগে গত ১০ জুলাই বিস্ফোরণে অগ্নিদগ্ধ বাবা আব্দুল মতিন (৪০) ও মা ইয়াসমিন আক্তার ময়না (৩৫) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, কামরাঙ্গীরচরে আগুনের ঘটনায় বুধবার সকাল ৭টার দিকে আয়েশা নামে আরও একজন মারা যান। আয়েশার শরীরে ৪৬ শতাংশ দগ্ধ ছিল। এর আগে আয়েশার বাবা-মা মারা যান।

শুক্রবার (৯ জুলাই) ভোরে সিলেটিবাজার কাজী গলির একটি দোতলা বাড়ির নিচতলায় ওই বিস্ফোরণ ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102