রাজধানীতে অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের অভিযোগে ৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারদের কাছ থেকে ৭ গ্রাম ১০০০ পুরিয়া হেরোইন, ১৪ হাজার ১১৪ ইয়াবা ও ৬ কেজি ৪৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
শনিবার (২৭ মে) সকাল ৬টা থেকে রোববার (২৮ মে) সকাল ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা করা হয়েছে।