রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রোববার (২৪ এপ্রিল) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, শনিবার (২৩ এপ্রিল) সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয় তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে তিন হাজার ৪৩ পিস ইয়াবা, ৩৫ কেজি ৫৯১ গ্রাম গাঁজা ও ১১১ গ্রাম (২০ পুরিয়া) হেরোইন জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।