ads
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে মা-বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার, মেহজাবিন আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৫১ বার পঠিত

রাজধানীর কদমতলীর মুরাদপুর হাইস্কুল রোডে একটি বাসা থেকে বাবা, মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়। মৃতরা হলেন মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী আক্তার (৪৫) এবং তাদের মেয়ে জান্নাতুল (২০)।

এ ঘটনায় আরেক মেয়ে মেহজাবিনকে আটক করা হয়েছে। ওই পরিবারের শিশুসহ আরও দুজনকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে। হাসপাতালে যে দুজনকে ভর্তি করা হয়েছে, তারা হলেন মাসুদ রানার আরেক মেয়ে মেহজাবিনের স্বামী শফিকুল ইসলাম ও তাঁদের পাঁচ বছরের মেয়ে মার্জান তাবাসসুম।

স্থানীয়রা জানান, সকালে তারা ঘরের ভেতর তিন জনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যায় । পরে দুপুরে ময়নাতদন্তের জন্য তিনজনের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিক্যালে পাঠানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102