ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে র‌্যাবের অভিযানে ৩৪ জুয়াড়ি আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

রাজধানীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৪ জুয়াড়িকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (৪ জানুয়ারি) দিনগত রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ, ডেমরা ও কদমতলী এলাকা অভিযান পরিচালনা করে র‌্যাব ১০।

সে সময়, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার নতুন বাক্তার চর এলাকায় জুয়ার আসর থেকে ৪ জনকে আটক করা হয়। সে সময় উদ্ধার করা হয় ৩ টি মোবাইল, ১০৪ পিস তাসের কার্ড ও নগদ ৬ হাজার ৫০০ টাকা।

অপরদিকে, এক অভিযানে ঢাকার ডেমরা থানাধীন সানারপাড় এলাকায় থেকে ৯ জন জুয়াড়িকে আটক করা হয়। সে সময় ৬ টি মোবাইল, ২১৩ পিস তাস ও ৩ হাজার ৭৪০ টাকা উদ্ধার করে র‌্যাব।

অন্যদিকে, ঢাকার কদমতলী থানার মুন্সিখোলা এলাকায় র‌্যাবের অভিযানে আটক হন ২১ জুয়াড়ি। তাদের কাছ থেকে ২২ টি মোবাইল, ২৬০ পিস কার্ড ও নগদ ২১ হাজার ৫৫৬ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়ারি। তারা দীর্ঘদিন ধরে একে অন্যের সঙ্গে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।

এদিকে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে সংশ্লিষ্ট থানায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102