রাজধানীতে মঙ্গলবার (২২ জুন) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও নিম্ন আয়ের মানুষ । বৃষ্টির কারণে অনেক জায়গাতেই সৃষ্টি হয় জলাবদ্ধতার।
মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রাজধানীসহ রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ৩০০ ফিট যাওয়ার রাস্তা, মগবাজার ওয়ারলেস গেট থেকে মধুবাগে যাওয়ার রাস্তা পানিতে তলিয়ে গেছে। জলজটে একাকার সড়কটি।