ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আমিনের বাড়ি কিশোরগঞ্জ ইটনা উপজেলার নয়ানগর গ্রামে। পরিবার নিয়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ড গিরিধারায় থাকতেন তিনি।

নিহতের ছেলে মো. হুমায়ুন বলেন, শনির আখড়ায় কাজ করতেন বাবা। প্রতিদিনের মত আজ ভোরেও কাজে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। তার কিছুক্ষণ পর শুনতে পাই তিনি দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে হাসপাতালে গিয়ে তাকে দেখতে পাই।

তিনি বলেন, পথচারীরাই বাবাকে হাসপাতালে নিয়ে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। কোন গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী না কদমতলী থানায় পড়েছে তা এখনও নিশ্চত হওয়া যায়নি। তবে পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102