ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৬২ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পিকআপের ধাক্কায় বেল্লাল হোসেন রানা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অপরদিকে রামপুরা হাজীপাড়ায় বাসের ধাক্কায় রোকন (৪০) নামে অন্য একজন মারা যায়।

বুধবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে যাত্রাবাড়ি কাজলা মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে সড়ক দুর্ঘটনায় বেলাল আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বেল্লাল হোসেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সাহাপুর গ্রামের নবীউল্লাহ চৌধুরীর ছেলে। বর্তমানে সানারপাড় এলাকায় ভাড়া থাকতেন তিনি।

যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, নিহত বেল্লাল ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে চাকরি করতেন। রাতে কাজ শেষে ভাড়ায় চালিত মোটরসাইকেল করে সানারপাড়ের বাসায় যাচ্ছিলেন। কাজলা ফ্লাইওভারের ওপড় এলে পিছন থেকে একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পরে বেল্লাল হোসেন গুরুতর আহত হয়। এবং চালকও সামান্য আহত হন। পরে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে এলে বেল্লাল হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পিকআপ গাড়িটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।
এদিকে, রাজধানীর রামপুরা হাজীপাড়া এলাকায় আকাশ নামে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রোকন নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

বুধবার দুপুরের দিকে রামপুরা হাজীপাড়া প্রধান সড়কে এই ঘটনাটি ঘটে। পরে রোকনকে উদ্ধার করে মুদগা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন জানান, ঘটনা পরপরই যাত্রীবাহী বাস জব্দের পাশাপাশি তার চালককে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102