ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে সাড়ে ৩ হাজার মাদক ব্যবসায়ী চিহ্নিত: অধিদপ্তর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬ বার পঠিত

রাজধানীতে সাড়ে তিন হাজার মাদক ব্যবসায়ী চিহ্নিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সংস্থার ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিভাগীয় প্রধান ও অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, তালিকাভুক্ত ব্যবসায়ীদের কেউ প্রত্যক্ষ, কেউ পরোক্ষ, আবার অনেকে বিনিয়োগকারী। এছাড়া খুচরা ও মাদকসেবীদের তালিকা করা হয়েছে। মাদকের গড ফাদারদের আইনের আওতায় আনতে চেষ্টা করা হচ্ছে।

ফজলুর রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অনেকে ব্যবসা ছেড়ে দিয়েছেন। এদের কেউ কেউ পৃষ্টপোষকতা করছেন। কেউবা লগ্নি করে অন্যদের দিয়ে ব্যবসা পরিচালনা করছেন।

মাদক ব্যবসায়ীদের তালিকা কীভাবে করা হয়েছে? জবাবে তিনি বলেন, মসজিদের ইমাম, জনপ্রতিনিধি, এলাকাবাসী, ভুক্তভোগী, মাদকসেবী ও কারবারিদের কাছ থেকে এ বিষয়ে তথ্য নেয়া হয়েছে। এছাড়া মামলা বা আগের মাদক সংক্রান্ত অপরাধের ধরন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উপাত্ত সমন্বয় করে এ তালিকা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রো উত্তরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান ও সহকারী পরিচালক মো. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102