ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৫৬ বার পঠিত
সংগৃহীত ছবি

অবশেষে স্বস্তির বৃষ্টি ঝরেছে রাজধানীতে। কয়েক দিনের টানা খরতাপের পর হঠাৎ বৃষ্টিতে মিলেছে স্বস্তি।

বুধবার (২৯ জুন) দুপুর ১টা নাগাদ রাজধানীতে ঝুমবৃষ্টি নামে। এতে বিপাকে পড়েন খোলা জায়গায় ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা গেছে, কিছু-কিছু জায়গায় বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ বছর আষাঢ় মাসের প্রায় অর্ধেক পেরিয়ে গেলেও এখনো সে অনুপাতে বৃষ্টি হয়নি। ফলে, হঠাৎ বৃষ্টিতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে অনেককেই। ভিজতে দেখা গেছে বিভিন্ন বয়সী মানুষকে।

এদিকে, বুধবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকাসহ দেশের ১৯টি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিন, বেলা ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ১৫৫ মিলিমিটার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102