ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬ বার পঠিত

সহপাঠীদের অভিযোগ, দুর্ঘটনার পর গাড়ি জব্দ করলেও চালক ও মালিককে ছেড়ে দেয় ট্রাফিক পুলিশ। অবিলম্বে দোষীদের আটক করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সহপাঠীর মৃত্যুর খবরে ইসিবি চত্বরের রাস্তা আটকে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। প্রাইভেটকার চাপায় মোহাম্মদ শান্ত নামে এক স্কুলছাত্র নিহত হওয়ার পর ৩ ঘণ্টারও বেশি সময় ধরে চলে এ বিক্ষোভ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসিবি চত্বরে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় গাড়ির চালক ও ভেতরে থাকা মালিককে আটকে রাখা হলেও কিছুক্ষণ পরই তাদের ছেড়ে দেওয়ার অভিযোগ করেন সহপাঠীরা।

এদিকে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এক সহপাঠী বলেন, ও যখন রাস্তা পার হচ্ছিল তখন একটা বাইক যাচ্ছিল এ কারণে ও দাঁড়িয়ে গেছিল। পরে এই প্রাইভেটকার এসে তাকে মেরে দিয়েছে।

সহপাঠীরা বলেন, ডিসি আমাদের কাছে সকাল ১০টা পর্যন্ত সময় চেয়েছে। এ সময়ের মধ্যে যদি খুনিকে গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা ১০টায় এখানে থাকব।

ঘটনাস্থল পরিদর্শন করে গুলশান জোনের ডিসি জানান, এর আগেও আরও একটি দুর্ঘটনা ঘটিয়ে দ্রুত গতিতে চালাচ্ছিল গাড়িটির চালক। দোষীদের ছাড়া পাওয়ার বিষয়ে কারও অবহেলা আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

গুলশানের উপপুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, সম্ভবত এর আগেও কোথায় একটা এক্সিডেন্ট করে থাকতে পারে। পেছন থেকে তাকে অনেক লোকজন ধাওয়া দিচ্ছিল। যখন গাড়িটি আসছিল তখন শান্ত গাড়িটিকে আটকের চেষ্টা করলে তখন তাকে চাপা দেয়। এ ঘটনায় কার অবহেলা ছিল আমরা দেখব।

নিহত শান্ত আদমজী ক্যান্টনমেন্ট কলেজের দশম শ্রেণিতে পড়ত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102