ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে হিজড়াকে গলায় ছুরিকাঘাত করে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০ বার পঠিত

রাজধানীর পরিবাগ প্রধান সড়কের ফুটওভার ব্রিজে নীলা (২৪) নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজনকে গলায় ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১টার দিকে নীলাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নীলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অপর হিজড়াদের বরাতে ঢামেক পুলিশ ক্যাম্পের দায়িত্বরত নায়েক মো. ফেরদৌস আলম জানান, শাহবাগ পরিবার ফুটওভার ব্রিজের উপরে দুই ছেলে নীলার গলায় ছুরিকাঘাত করেছে। নিহতের গলায় চুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। তবে আসলে ঘটনাটা কোথায় কি কারণে ঘটেছে বিস্তারিত জানা যায়নি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ জানান, শোনা যাচ্ছে পরিবাগ ফুটওভার ব্রিজের উপরে বা আশেপাশে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার বিস্তারিত জেনে বলা যাবে। তবে যে মারা গেছে তিনি তৃতীয় লিঙ্গের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102