ads
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে হোটেল কক্ষে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৬৫ বার পঠিত

রাজধানীর কমলাপুরে একটি আবাসিক হোটেলে কক্ষের দরজা ভেঙে তরুন কান্তি সেন (৫১) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুন) রাত ১১টার দিকে হোটেল আল ফারুক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য বুধবার (৯ জুন) ভোরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে মতিঝিল থানার উপ পরিদর্শক (এসআই) মো. সবুজ আলী জানান, হোটেলটির ৭তলার ৭০১ নম্বর রুমটি ভেতর থেকে লক করা ছিল। অনেক ডাকাডাকির পরও ভিতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্মচারীরা থানায় খবর দেয়। খবর পেয়ে রাত ১১টার দিকে সেখানে যাই। পরে রুমের দরজা ভেঙে খাটের উপর থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মৃতের সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায় তার নাম তরুন কান্তি সেন। বাবার নাম উমেষ চন্দ্র সেন। থাকে চট্টগ্রাম কোতোয়ালি থানার আব্দুস সাত্তার রোডের ১৫ নম্বর এনাম হাউজে।
সোমবার (৭ জুন) সকালে তিনি হোটেলের ৭০১ নম্বর রুমটি ভাড়া নেয় বলে হোটেলের রেজিস্টার থেকে জানা যায়। পেশায় ব্যবসায়ী তরুন কান্তির মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, স্টোক করে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এসআই সবুজ আলী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102