ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে ১৬ তলার ছাদ থেকে পড়ে ঢাবি ছাত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৩৭ বার পঠিত

রাজধানীর আদাবরে একটি ১৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার বিকালের দিকে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রীর নাম জায়না হাবিব প্রাপ্তি (২২)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাবা নোয়াখালী সদরের হাবিবুল আজিজ। প্রাপ্তি দুই সন্তানের মধ্যে ছোট ছিলেন।

ওই ভবনের নিরাপত্তাকর্মী মোতালেব সংবাদমাধ্যমকে জানান, বিকাল সাড়ে ৫টার দিকে বিল্ডিংয়ের নিচতলায় বসে ছিলাম। হঠাৎ ছাদ থেকে কোনো কিছু পড়েছে বলে মনো হলো। দ্রুত দৌড়ে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছে।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুজিব পাটোয়ারী সংবাদমাধ্যমকে বলেন, আমার প্রাথমিকভাবে ধারণা করছি ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। নোটে তার জীবনে দীর্ঘ হতাশার কথা উল্লেখ রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102