ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে ২৪ ঘণ্টায় রেকর্ড ১১শ জন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৫২ বার পঠিত

করোনাভাইরাসের সংক্রমণের হার ঊর্ধ্বগতি থাকায় আগামী ১৪ জুলাই পর্যন্ত সর্বাত্মক লকডাউন বাড়িয়েছে সরকার। এ সময় অকারণে বাড়ি থেকে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। তবে যারা অকারণে বাইরে বের হয়েছেন এমন এক হাজার ১০২ জনকে লকডাউনের সপ্তম দিনে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ দিন ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২৪৫ জনকে এক লাখ ৭১ হাজার ৯৮০ টাকা জরিমানা করেছেন। পাশাপাশি ৮০৪টি গাড়িকে ১৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এরআগে মঙ্গলবার কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হন ৪৬৭ জন। ৩০৫ জনকে দুই লাখ ২৭ হাজার ৪৮০ টাকা জরিমানা করা হয়। এক হাজার ৮৭টি গাড়িকে ২৫ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102