ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘রাজধানীর অভিজাত এলাকায় অতিরিক্ত ট্যাক্স দিয়ে গাড়ি চালাতে হবে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৫২ বার পঠিত
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

রাজধানীর গুলশান ও বারিধারার মতো অভিজাত এলাকায় গাড়ি চালালে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।
তিনি বলেছেন, বিদেশে আমরা দেখেছি, যাদের গাড়ি আছে তাদেরও বিভিন্ন রাস্তায় ঢুকলে এক্সট্রা চার্জ দিতে হয়। তাই আমরাও পরিকল্পনা করেছি, গুলশান বারিধারাসহ অভিজাত এলাকগুলোতে গাড়ি ঢুকলে এক্সট্রা চার্জ দিতে হবে। আমরা এসব অভিজাত এলাকায় মেশিন বসিয়ে প্রথমে গাড়ি গণনা করবো, দেখবো কতগুলো গাড়ি প্রবেশ করে। এরপর একটি সমীক্ষা করে বিষয়টি আমরা কার্যকর করবো। তখন অভিজাত এলাকায় গাড়ি চলার সময় ‘এক্সট্রা চার্জ’ ধরা হবে।

শনিবার সকালে রাজধানীর মালিবাগ-খিলগাঁও এলাকায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ কর্তৃক বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষ্যে আয়োজিত ওয়াকাথন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ডিএনসিসি মেয়র বলেন, এবার দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় ‘গণপরিবহনে ও হেঁটে চলি, ব্যক্তিগত গাড়ি সীমিত করি’ যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আতিকুল ইসলাম বলেন, ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহার করে যানজট এবং বায়ু দূষণ কমানো সম্ভব। তিনি বলেন, নগরীতে বড় বড় ফুটপাত নির্মাণ করা হলেও বিভিন্ন কায়দায় সেগুলো দখল হয়ে যায়, আর ফুটপাত দিয়ে হাঁটতে না পেরে জনগণকে রাস্তা দিয়ে হাঁটতে হয়, ফলে যানজট বৃদ্ধি পায়।

তিনি আরো বলেন, সুস্থতার জন্য লোকজন যাতে নির্দিষ্ট জায়গায় সাইকেল চালাতে পারে এবং ফুটপাত দিয়ে হাঁটতে পারে সেজন্য সকলের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। আতিক বলেন, মেয়র কিংবা কাউন্সিলর কারও একার পক্ষেই শহরকে রক্ষা করা সম্ভব নয়, দলমত নির্বিশেষে সকলকে জনকল্যাণে এগিয়ে আসতে হবে।

সবাই মিলে অবৈধ দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং অন্যায়ের প্রতিবাদ করতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102