রাজধানীর উত্তরার আজমপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন।
তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৬৫ বছর।
রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির এএসআই সাকলাইন জানান, আজমপুর রেললাইনে কমলাপুরগামী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনের নিচে কাটা পড়েন ওই বৃদ্ধ। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ওই বৃদ্ধের পরিচয় এখনও জানা যায়নি বলে জানান তিনি।