ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর আসাদগেটে ছুরিকাঘাতে হত্যা,আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৫৪ বার পঠিত
গ্রেফতার

রাজধানীর আসাদগেটে পিকনিকফেরত বাসে মাদক সেবনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ নভেম্বর) শেরে বাংলা নগর থানা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বাকি অভিযুক্তদের আটক করতেও অভিযান চলছে।

রাতে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর আসাদগেটে পিকনিক থেকে ফেরা একটি বাসের ভেতরে দু‘জনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে আহত হন মো. রাব্বি হোসেন (২২) ও মো. শাওন হোসেন (২০)। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে রাব্বি হোসেন মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় বুধবার শেরে বাংলা নগর থানার মামলা হয়। ঘটনাস্থলে সাক্ষীদের কাছ থেকে বিস্তারিত জেনে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করা হয়।
বিস্তারিত পরে জানানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102