ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

রাজধানীর উত্তরায় ট্রাক ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৫০ বছর।

বুধবার (২৫ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেন পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী গোলাম রব্বানী জানান, তিনি উত্তরা আর্ম পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টারের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পান, ওই ব্যক্তি রাস্তার মাঝখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন জানতে পারেন, একটি ট্রাক তাকে ধাক্কা দিয়েছে। স্থানীয়দের সহযোগিতায় প্রথমে ওই ব্যক্তিকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ভোরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, স্থানীয় কেউই ওই ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি। তার পরনে পুরাতন একটি লুঙ্গি ও সোয়েটার ছিল। যেগুলো দেখে তাকে ভবঘুরে মনে হচ্ছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102