ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর উত্তরায় নকল স্বর্ণের বারসহ ৫ প্রতারক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৬৫ বার পঠিত

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে নকল স্বর্ণের বারসহ ৫ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় উত্তরা পশ্চিম থানার ৭ ও ১১নং সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-রাসেল খান ওরফে রাসেল, অহিদুজ্জামান শাকিল, মেহেদী হাসান কমল, নূরুল ইসলাম ও মো. জাহাঙ্গীর খান।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক পার্থ প্রতিম যুগান্তরকে বলেন, কতিপয় ব্যক্তি উত্তরা পশ্চিম থানার ৭নং সেক্টর এলাকায় নকল স্বর্ণের বারসহ অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় রাসেল, শাকিল ও মেহেদীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৯টি নকল স্বর্ণের বার উদ্ধার করা হয়।

একই দিন গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার ১১নং সেক্টর এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত নূরুল ও জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতাররা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ নকল স্বর্ণের বার বিভিন্ন লোকজনকে দিয়ে প্রতারণা করে আসছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মো. হানিফ উদ্দিন মন্ডল যুগান্তরকে বলেন, গ্রেফতারদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তীতে রিমাণ্ডের শুনানি হবে। তিনি বলেন, তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে প্রতারণার প্রকৃত কাহিনি বেরিয়ে আসবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102