ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর এলেনবাড়ি এলাকায় প্রাইভেটকারে মিললো নারী-পুরুষের নিথর দেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৪৯ বার পঠিত
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজধানীর তেজগাঁও থানাধীন এলেনবাড়ি এলাকায় প্রাইভেটকারের ভেতর থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের দেওয়া খবরে বুধবার (৭ জুন) সকালে এলেনবাড়ি এসএসএফ স্টাফ কোয়ার্টারের ভেতরে প্রাইভেটকার থেকে বিবস্ত্র অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মৃত পুরুষের নাম দেলোয়ার হোসেন (৫৩), তার বাড়ি নড়াইলের লোহাগড়ায়। দেলোয়ার এসএসএফের অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন। আর মৃত নারীর নাম মৌসুমী আক্তার রানি (৪২), তার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে তেজগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) জানান, স্থানীয়দের দেওয়া খবরে আমরা তেজগাঁওয়ের এলেনবাড়ি এলাকায় একটি প্রাইভেটকার থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছি। প্রাইভেটকারটি মৃত দেলোয়ারের। এসএসএফ কোয়ার্টারে থাকতেন তিনি। দুজনের মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তাদের বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

স্পষ্ট মৃত্যুর কোনো আলামত নেই, কিন্তু একই জায়গায় কাছাকাছি সময়ে দুজনের মৃত্যুর রহস্য কী হতে পারে- জানতে চাইলে তিনি বলেন, তাদের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাইভেটকারে তারা হয় অক্সিজেনের অভাবে মারা গেছেন অথবা উত্তেজক কিছু সেবন করেছিলেন। নারীর ব্যাগে কনডম পাওয়া গেছে। ময়নাতদন্তে স্পষ্ট হবে মৃত্যুর কারণ।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক বলেন, পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে দুজনই উত্তেজক কিছু সেবন করে থাকতে পারে৷ তাছাড়া প্রাইভেটকারে তাদের বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর কারণ স্পষ্ট হতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102