ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর কলাবাগানে গহনা ও টাকা চুরির দায়ে গৃহকর্মী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৫৬ বার পঠিত

রাজধানীর কলাবাগানের একটি বাসা থেকে গহনা ও নগদ টাকা চুরির অপরাধে এক গৃহকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) রাতে তাকে গ্রেফতার করে কলাবাগান থানা পুলিশ।

বুধবার (২৩ জুন) কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার গৃহকর্মীর নাম রওশনারা ওরফে রসুনা ওরফে রুবি। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায়।

গ্রেফতারকালে তার কাছ থেকে চুরি হওয়া ডায়মন্ড লকেটসহ স্বর্ণের একটি চেইন, তিনটি স্বর্ণের আংটি, কানের দুল, ডায়মন্ড বসানো ওমেগার একটি ঘড়ি, সোনার দুটি বালা ও নগদ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

ওসি পরিতোষ চন্দ্র বলেন, গত ১৭ মে দিবাগত রাতে কলাবাগান থানার ইস্টার্ন লেক সার্কাস এলাকার একটি বাসায় স্বর্ণালংকারসহ বেশকিছু দামি জিনিসপত্র চুরি হয়। এ ঘটনায় ২১ মে কলাবাগান থানায় একটি চুরির মামলা হয়।

গৃহকর্মীকে গ্রেফতার বিষয়ে তিনি বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রথমে ওই গৃহকর্মীকে শনাক্ত করা হয়। পরবর্তী সময়ে তাকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এক পর্যায়ে ২২ জুন রাত ১১টায় বারিধারা ডিওএইচএস থেকে ওই গৃহকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102