ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর কেরানীগঞ্জে ধসে পড়ল তিন তলা ভবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

রাজধানীর কেরানীগঞ্জে তিন তলা একটি ভবন ধসে পড়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জের পূর্ব চড়াই স্কুল মাঠের পাশের এই তিন তলা ভবনটি ধসে পড়ে।

ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। এরইমধ্যে সাত জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজন নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।

ক্ষতিগ্রস্থ ভবনের পাশে মোট পাঁচটি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে মানুষকে সরিয়ে ফেলা হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, পূর্বচরাইল খেলার মাঠের কাছে ওই বাড়িতে দুই তলার ওপরে টিনের ছাউনি দিয়ে আরেকতলা তোলা হয়েছিল। ধারণা করা হচ্ছে, এজন্য ভবনটি একদিকে কাত হয়ে পাশের ডোবায় উল্টে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102