ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর খিলক্ষেতে বাড়ির ছাদে মিলল নারীর বস্তাবন্দি মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০ বার পঠিত

রাজধানীর খিলক্ষেত বাঁশতলা এলাকায় একটি বাড়ির ছাদ থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম পূর্ণিমা আক্তার (২১)

রোববার (১১ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান বাদশা।

তিনি জানান, শনিবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাতে খিলক্ষেত বাঁশতলা এলাকার একটি বাসার ছয় তলার ছাদ থেকে বস্তাবন্দি ওই নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, গত এক বছর আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই ভবনের ছয় তলায় ভাড়া নেন তারা। ঘটনার পর থেকে স্বামী পরিচয়দানকারী ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ওই নারীর মৃতদেহ দেখে ধারণা করা হচ্ছে পাঁচ থেকে ছয় দিন আগে তাকে হত্যা করা হয়েছে। শনিবার বৃষ্টির কারণে প্রচন্ড দুর্গন্ধ ছড়িয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সিআইডি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

পরে খিলক্ষেত থানার এএসআই মো. স্বপ্না খাতুন ওই অর্ধগলিত মৃত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরি করে শনিবার দিনগত রাতে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102