ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর খিলগাঁও ও বাড্ডা এলাকায় দুই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ১০৪ বার পঠিত
ঢামেক

রাজধানীর খিলগাঁও ও বাড্ডা এলাকায় দুই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তারা হলেন- আব্দুর রহিম (৪৫) ও সাদমান ইসলাম রাতুল (২৭)।

সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ও রাত ১০টার দিকে পৃথক এ দুটি ঘটনা ঘটে। পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাতেই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শিহাব বাহাদুর জাগো নিউজকে জানিয়েছেন, পুলিশ খবর পেয়ে খিলগাঁও দক্ষিণ নন্দীপাড়া এলাকার একটি টিনশেড বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় আব্দুর রহিমকে উদ্ধার করে। পরে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই শিহাব আরও জানান, রহিমের স্ত্রী জাকিয়া বেগম জর্ডান প্রবাসী। ১০/১৫ দিন আগে তিনি দেশে ফেরেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামীর ওপর অভিমান করে স্ত্রী তার বড় বোনের বাসা মিরপুরে যান। এরপরই সন্ধ্যায় গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের ফাঁস দেন রহিম। পরে পুলিশ খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রহিম শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মধুপুরা গ্রামের রফিজ উদ্দিনের সন্তান। বর্তমানে খিলগাঁওয়ের দক্ষিণ নন্দীপাড়ার একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন। পেশায় তিনি সিএনজি অটোরিকশা চালক ছিলেন।

অন্যদিকে, রাত ১০টার দিকে মধ্য বাড্ডার বউবাজার এলাকায় সাদমান ইসলাম রাতুল (২৭) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরের অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

সাদমানের ভাই রাফিন জাগো নিউজকে জানান, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নিজের রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেন সাদমান। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাদমান বউবাজার এলাকার বাসিন্দা কামরুল ইসলামের সন্তান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুজনের মরদহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102